Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশনা

বিজ্ঞাপন

জরিমানা ছাড়াই মূল কর ও ফি দিয়ে সবধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

আজ সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে শেষবারের মতো জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য বিআরটিএ-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার