Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

উত্তরায় ওয়ালটনের শোরুমে আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম

উত্তরায় ওয়ালটনের শোরুমে আগুন

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় ইলেক্টনিক্স পণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটনের একটি শো রুমে অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ আগুন লাগে। উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টরের গরিবে নওয়াজ অ্যাভিনিউয়ে থাকা ৬ তলা ভবনের ৫ম তলা ওয়ালটনের শোরুমে এই অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ১ টা ৫৭ মিনিটে তারা গিয়ে দেখে আগুন নিভে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানানো হয়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার