Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোর শহরের পুরাতন কসবা এলাকার আজিজ সিটি থেকে তাকে আটক করা হয়।

দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

শনিবার রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন বলেন, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার