Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রিয়াদ-দাম্মাদগামী ১৪৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার যাত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ এএম

রিয়াদ-দাম্মাদগামী ১৪৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার যাত্রী

বিজ্ঞাপন

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২২ হাজার ২১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে বেবিচক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।

সূত্রে জানা যায়, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালামএয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার আটটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট।

এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল।এর আগে সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হামলা হয় দাম্মামেও।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার