বিজ্ঞাপন
‘রুমিকে গ্রেপ্তার অভিযানের সংবাদ ভুয়া ও বিভ্রান্তিকর’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ এএম
বিজ্ঞাপন
গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় ও মারধর করা শিশুটির বাবা শাহজালাল রুমির ব্যাপারে পুলিশ গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গ্রেপ্তারের অভিযান সংক্রান্ত সংবাদকে তিনি বিভ্রান্তিকর বলে দাবি করেন।
রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে রাশেদ খাঁন বলেন, গাজীপুর পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছি। টঙ্গীর মাদরাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি।
সরকারের পক্ষ থেকেও গ্রেপ্তারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি বলেও তিনি জানান তার এই পোস্টে।
তিনি আরও বলেন, কতিপয় মিডিয়াতে শাহজালাল রুমির গ্রেপ্তারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।