বিজ্ঞাপন
শিক্ষক শাসন করতে পারলে, অনৈতিক প্রস্তাব দিলে বাবাও থাপ্পড় দিতে পারেন’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৯ এএম
বিজ্ঞাপন
টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অনৈতিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শিক্ষার্থীকে শাসন করার অধিকার যদি শিক্ষক রাখেন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে অনৈতিক প্রপোজ করলে সেই শিক্ষকের গালে থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবা রাখেন।’
তাহেরীর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষার্থীর নিরাপত্তা, অভিভাবকের দায়িত্ব এবং অনৈতিক আচরণের অভিযোগে সম্ভাব্য আইনি ও সামাজিক প্রতিক্রিয়ার বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মুজাম্মিল হক মাসুমী বলেন, “যেকোনো ক্রাইসিস মুহূর্তে তাহেরী হুজুরের সাহসী ও সুচিন্তিত বক্তব্য জাতিকে পথ দেখায়। ভণ্ডদের লেবাস খুলতে তাহেরী হুজুরের জুড়ি নেই।”
তাহেরীর নতুন এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগের ক্ষেত্রে শিক্ষার্থীর সুরক্ষা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ পদক্ষেপের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।