Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শনিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পিএম

শনিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

বিজ্ঞাপন

জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নকাজের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন উপজেলার ১ লক্ষ ১০ হাজার বিদ্যুৎ গ্রাহকেরা।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব উত্তর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে মতলব ৩৩ কেভি ফিডারের আওতায় শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার