Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শনিবার টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম

শনিবার টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বিজ্ঞাপন

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) টানা ৪ ঘণ্টা রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস থাকবে না।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

এতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে-ব্লকসহ এর পার্শ্ববর্তী এলাকার সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার