বিজ্ঞাপন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
বিজ্ঞাপন
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে ক্রমেই শক্তিশালী হয়ে উপকুলের দিকে ধেয়ে আসছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি ঘুর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশে এর নাম হতে পারে ‘অর্ণব’।
বর্তমানে নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতগতিতে উপকূলের দিকে এগিয়ে আসা সিস্টেমটি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদ-নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল ও শিশু কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপকূলীয় এলাকার জেলে ও সাধারণ মানুষকে সমুদ্রে না যেতে এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের আবহাওয়া দপ্তর ও স্থানীয় প্রশাসন।
সূত্র: হিন্দুস্তান টাইমস