Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সংকটাপন্ন মঈন খান, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ এএম

সংকটাপন্ন মঈন খান, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

বিজ্ঞাপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ অবস্থায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবদুল মঈন খানকে একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকেরা তাকে মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার