Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বিজ্ঞাপন

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখছি। শিগগিরই এ সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদল। সাক্ষাতে হাইকমিশনার এসব কথা বলেন।

ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য অংশ নেন।

সাক্ষাতে ইমক্যাব নেতারা বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন।

আগামী সপ্তাহেই মিলবে ভারতীয় ভিসা, আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা (1)ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

জবাবে হাইকমিশনার বলেন, ‘ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেতে কেন বিলম্ব হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন।’ শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে, উভয় দেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক ততই সুদৃঢ় হবে,’ যোগ করেন ত্রিবেদী।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবরও নেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার