বিজ্ঞাপন
সাজেকে কেমন আছেন পর্যটকরা?
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম
বিজ্ঞাপন
রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে। এসময় কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীরসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উজো বাজারে সাজেক সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ি নেয়ার চেষ্টাকালে গোলাগুলির ঘটনা ঘটে।
সাজেকের উজোবাজারে অবস্থানরত বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘সকালে তিন হাজার পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়েন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে যেতে বারবার অনুরোধের সত্ত্বেও তারা সরে যায়নি। এক পর্যায়ে পর্যটকদের গাড়িতে গুলি করলে আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি বিনিময় হয়। এসময় কয়েক সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
তবেসাজেকের উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে গন্তব্যে চলে গেছেন এবংতাদের কোনও ক্ষতি হয়নি বলে জানানআনোয়ার হোসেন।
এ বিষয়ে জানতে রাঙামাটি জেলা পুলিশ, সাজেক পুলিশকে বারবার কল দিয়েও তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি।