Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

অসুস্থ হয়ে হাসপাতালে মন্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ এএম

অসুস্থ হয়ে হাসপাতালে মন্ত্রী

বিজ্ঞাপন

রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে তার চিকিৎসা চলছে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

এরপর বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে ইতোমধ্যে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন ভূমিমন্ত্রী।

এদিকে, বুধবার সন্ধ্যায় নিজের অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য সারা দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, সুস্থ হয়ে যাতে আবারও জনসেবায় করতে পারি।’

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার