Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইশরাককে ফেরানোর দাবি, না হলে প্রতিমন্ত্রী হিসেবে কাকে চান শহীদ পরিবার?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

ইশরাককে ফেরানোর দাবি, না হলে প্রতিমন্ত্রী হিসেবে কাকে চান শহীদ পরিবার?

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ইশরাক হোসেনকে পুনর্বহালের দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। তাকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবার কিংবা আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাদের’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শহীদ রমিজ উদ্দিন আহমেদের বাবা এ কে এম রকিবুল আহমেদ বলেন, ইশরাক হোসেনের কাছ থেকে শহীদ পরিবারগুলো সহযোগিতা পেয়েছে। বিভিন্ন অমীমাংসিত বিষয় তার কাছে তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করেছেন। শহীদদের কবরস্থানের জায়গা স্থায়ী করার উদ্যোগও তিনি এগিয়ে নিয়েছিলেন।

ইশরাককে পুনরায় দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়ে রকিবুল আহমেদ বলেন, তাকে পুনর্বহাল করা সম্ভব না হলে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের নিয়ে কাজ করেছেন, এমন শিক্ষিত, নীতিমান, নিষ্ঠাবান ও অভিজ্ঞ কাউকে প্রতিমন্ত্রী করা হোক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইশরাকের পদত্যাগের ঘটনায় শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার মাধ্যমে যেসব কার্যক্রম এগিয়ে যাচ্ছিল, সেগুলো যেন স্থবির হয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

বক্তব্যে বলা হয়, ইশরাককে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবার কিংবা আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব পালন করা অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকেও কাউকে মনোনীত করার প্রস্তাব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার