Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আব্বাসীর বক্তব্য নিয়ে গোলাম মাওলা রনির প্রশ্ন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

আব্বাসীর বক্তব্য নিয়ে গোলাম মাওলা রনির প্রশ্ন

বিজ্ঞাপন

সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেছেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসি।। তার বক্তব্যের জবাবে কয়েকটি প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ২৮ মিনিটে ফেসবুকের ভেরিফায়েড পেজে এ বিষয়ে পোস্ট করেছেন সাবেক এই সংসদ সদস্য।

গোলাম মাওলা রনি লিখেছেন, ‌‘এনায়েত উল্লা নামের এক মোল্লা সাংবাদিকদের কুত্তা বলেছে। শুধু তাই নয়- কুত্তার মতো পিটাতে চেয়েছে।

আমার দুটি প্রশ্ন: ১/ কুত্তাকে কারা পিটায়? কেন এবং কখন পিটায়? ২/ যারা কুত্তার কথামতো কাজ করে তাদের এনায়েত উল্লা কী মনে করে? কুত্তার ঘেউ ঘেউ শুনে যারা সতর্ক হন- সিদ্ধান্ত নেন তাদের বিষয়ে এনায়েতের কী ধারণা?’

এর আগে ১৯ অক্টোবর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার আলোচনায় সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেন আব্বাসী। তার এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার