Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

বিজ্ঞাপন

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

গত ১৯ অক্টোবর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন
বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার