Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩২ এএম

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা

বিজ্ঞাপন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসামগ্রীর সংকট, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হবে জানিয়ে মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসরঞ্জামের তীব্র সংকট রয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দর্শনার্থীর প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিক ইন্টার্ন চিকিৎসককে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। ফলে অতিরিক্ত চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইন্টার্ন ডক্টরস সোসাইটির দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ও চিকিৎসাসেবার পরিবেশ নিশ্চিত করতে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার