Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘প্রবাসীদের মর্যাদা রক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে সরকার’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩২ এএম

‘প্রবাসীদের মর্যাদা রক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে সরকার’

বিজ্ঞাপন

প্রবাসী ভাই-বোনদের পাশে দাঁড়াতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মেশিন নন; তারা বাংলাদেশের নাগরিক, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার এবং রাষ্ট্রের মর্যাদার প্রতিনিধিত্বকারী।

মঙ্গলবার (২০ অক্টোরব) নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি শক্তিশালী হয়, রাষ্ট্র উপকৃত হয়, কিন্তু সেই প্রবাসীরাই বিদেশের মাটিতে নানা হয়রানি, প্রতারণা, আইনি জটিলতা ও অধিকারবঞ্চনার শিকার হলে রাষ্ট্রীয় সহায়তা পেতে হিমশিম খান।

তিনি আরও বলেন, রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেবেন, অথচ রেমিট্যান্সযোদ্ধাদের সংকটে পাশে দাঁড়াবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পোস্টের শেষে তিনি- প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এসব অনুগ্রহ নয় বলেও মন্তব্য করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার