Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইশরাককে সমর্থন, সাংবাদিকদের সমালোচনায় আব্বাসী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

ইশরাককে সমর্থন, সাংবাদিকদের সমালোচনায় আব্বাসী

বিজ্ঞাপন

সম্প্রতি মাদকের বিরুদ্ধে ইশরাক হোসেনের অবস্থানকে সমর্থন করলেও পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতির সমালোচনা করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরায় সাংবাদিকদের একাংশের সমালোচনা করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে আব্বাসী বলেন,‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।’

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন সাংবাদিকেরা। সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

আব্বাসী বলেন, সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আব্বাসী। তিনি বলেন, অপরাধীদের বিচার ও খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবে নিরীহ ব্যক্তিদের ক্ষমা করে দেওয়াই দেশের জন্য কল্যাণকর।

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার