Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জামায়াতের বিরুদ্ধে বক্তব্যের কারণে মাহফিলের দাওয়াত বাতিলের অভিযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম

জামায়াতের বিরুদ্ধে বক্তব্যের কারণে মাহফিলের দাওয়াত বাতিলের অভিযোগ

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে একটি মাহফিলে আলোচক হিসেবে দেওয়া আমন্ত্রণ বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামি বক্তা মুফতি উমর ফারুক ইব্রাহিমী। শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে মুফতি উমর ফারুক ইব্রাহিমী জানান, চলতি বছর কয়েকটি মাহফিলের দাওয়াত এভাবে বাতিল করা হয়েছে। আজও তিন দিনব্যাপী একটি মাহফিলের শেষ দিনের আলোচক হিসেবে তার আমন্ত্রণ বাতিল করা হয়েছে। আয়োজকরা কয়েকবার ফোন করে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই মাহফিলে শায়খ আব্দুল হাই সাইফুল্লাহও থাকবেন বলে তাকে জানানো হয়েছিল।

দাওয়াত বাতিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘হুজুর আপনি জামায়াতের বিরুদ্ধে বলেন জানা ছিল না। এখন দাওয়াত ক্যান্সেল করে দেন!’

পোস্টে তিনি আরও লেখেন, ‘দাওয়াত ক্যান্সেল হতেই পারে। তবে আলোচককে দাওয়াত দেওয়ার আগে অবশ্যই তার সম্পর্কে ভালো করে জেনে নেয়া দরকার।’ গত বছর ‘আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা’ বিষয়ে আলোচনা শুনে তাকে আমন্ত্রণ জানানো হলেও এ বছর ‘সহীহ আকিদা’র আলোচনা শুনতে আয়োজকরা আগ্রহী নন বলে মন্তব্য করেন তিনি।

মুফতি উমর ফারুক ইব্রাহিমী ইসলামি আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট একজন ইসলামি বক্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি তাকে চাঁদপুরের একটি আসনে মনোনয়ন দিয়েছিল।

তবে কোন স্থানে মাহফিলটি আয়োজনের কথা ছিল এবং আয়োজক কারা, সে বিষয়ে ফেসবুক পোস্টে মুফতি উমর ফারুক ইব্রাহিমী কিছু উল্লেখ করেননি। এ ছাড়া দাওয়াত বাতিলের কারণ সম্পর্কে আয়োজকদের বক্তব্যও জানা যায়নি। ফলে জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণেই আমন্ত্রণ বাতিল করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার