বিজ্ঞাপন
ইশরাকের পদত্যাগের পর আসিফ মাহমুদের রহস্যজনক পোস্ট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ এএম
বিজ্ঞাপন
নিজের ও তার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, এমন ব্যক্তির প্রতিও অন্যায় চান না- বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন ব্যক্তিও যেন ন্যায়বিচার পান, এমন প্রত্যাশা জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন আসিফ মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, আমার এবং আমার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন একজন ব্যক্তি—এমন সব উপায়ে ক্ষতি করেছেন, যা হয়তো ভাষায় প্রকাশ করার মতোও নয়। তবুও, তার জায়গায় নিজেকে রেখে যখন ভাবি, তখন তাঁর ক্ষতিতেও উল্লাস বা আনন্দ অনুভব করতে পারি না।
আসিফ মাহমুদ আরও লেখেন, ‘এমন মানুষদের সঙ্গেও যেন অন্যায় না হয়। তারাও ন্যায়বিচার পাক।’