Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আমার ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত সংবাদ সম্মেলন করে জানানো হবে: প্রতিমন্ত্রী ইশরাক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:১০ এএম

আমার ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত সংবাদ সম্মেলন করে জানানো হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। তাই, অতএব এই সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ, অথবা আরো দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার