বিজ্ঞাপন
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ এএম
বিজ্ঞাপন
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনই একই পরিবারের। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন জানান, রিসোর্টের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নেভানোর চেষ্টা করি। ততক্ষণে রিসোর্টের এসি ও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো রিসোর্টে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যারা মারা গেছেন তারা সবাই পর্যটক।
এ ঘটনায় তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
অন্যদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।