বিজ্ঞাপন
নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি শিশুর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দিতে মাঠে নেমেছে সরকার। প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপার কাজ কতদূর এগোলো তা সরেজমিনে দেখতে শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে রাজধানীর তেজগাঁওয়ের একটি ছাপাখানায় আকস্মিক হাজির হন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
সেখানে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি ছাপাখানা ঘুরে দেখেন। বই ছাপার মান, কাগজের গুণগত দিক, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই পাঠানোর পুরো প্রক্রিয়াটি তিনি নিবিড়ভাবে যাচাই করেন। এ সময় তিনি স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী দেশের সব শিক্ষার্থীর কাছে যথাসময়ে নতুন বই পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।