Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নিয়ন্ত্রণে এলো ইবনে সিনা ওষুধ কারখানার আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

নিয়ন্ত্রণে এলো ইবনে সিনা ওষুধ কারখানার আগুন

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৪টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার