Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৯ এএম

গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

গুলশান-১-এর ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে রান্নাঘরের অপরিচ্ছন্নতা, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিভিন্ন সনদ না পাওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।

এসময় অভিযানের নেতৃত্ব দেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া রান্নার মশলা ও আচার লেবেলবিহীন, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানকালে রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অনিয়ম ও অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার