বিজ্ঞাপন
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ এএম
বিজ্ঞাপন
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে অপহৃত ব্যক্তি কারিবুর ও ৪ হাজার টাকা ও একটি সিএনজিচালিত রিকশা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে তাদের ৩ জনকে পাবনা সদর থানার শ্রীপুর বাজার থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাবনা সদর থানার কায়েমকোলা গ্রামের পলি খাতুন (৩৩), তার স্বামী জামাল উদ্দিন (৪৫) ও তাদের সহযোগী উকিল সরদারকে (৪৫)
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন ব্যক্তিকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের অভিনয় করে ডেকে এনে ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার পলি খাতুন মোবাইলে ভিকটিম কারিবুরকে ডেকে আনেন এবং তার স্বামী ও অন্যদের সহযোগিতা তাকে অপহরণ করে কারিবুরের ছেলের কাছে মোটা অংকের টাকার দাবি করেন।
ভিকটিমের ছেলে কামরুল ইসলাম সারাদিন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে পাবনা সদর থানায় একটি জিডি করেন। এরই ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সদর থানার অন্তর্গত শ্রীপুর বাজারে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয় এবং ভিকটিম কারিবুরকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাবনা সদর থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।