Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ এএম

৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায়

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।

ইসির চিঠি অনুযায়ী, ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনও চলাচল করতে পারবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন এবং গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া যাবে। সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিয়ে চলতে পারবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার