Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি, ধর্মঘট প্রত্যাহার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

এলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি, ধর্মঘট প্রত্যাহার

বিজ্ঞাপন

এলপিজির দাম নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে দোকান বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা।

বুধবার (১৪ অক্টোবর) ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে গত ১২ অক্টোবর এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।

বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তাঁরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

নিউজটি আরও সংক্ষিপ্ত করুনবানান ও ভাষা শুদ্ধ করুনপ্রথম আলোর ঢঙে সম্পাদনা করুন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার