Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিদেশে মার্কিন নাগরিকদের পাসপোর্ট নবায়নে জরুরি সতর্কতা জারি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ এএম

বিদেশে মার্কিন নাগরিকদের পাসপোর্ট নবায়নে জরুরি সতর্কতা জারি

বিজ্ঞাপন

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

অনলাইনে নবায়নের আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা অঞ্চলে অবস্থান করতে হয়। এ শর্ত পূরণ না হলে অনলাইন নবায়ন প্রক্রিয়া ব্যবহার করা যাবে না।

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির আগের পাসপোর্টটি বাতিল করা হয়। ফলে সেটি দিয়ে আর আন্তর্জাতিক ভ্রমণ করা যায় না। পাসপোর্টের মেয়াদ অবশিষ্ট থাকলেও এ নিয়ম প্রযোজ্য।

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নবায়নের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবেদন জমা দেওয়ার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, ফি ও প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকেরা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নাগরিকসেবা বিভাগের নির্দেশনা অনুসরণ করতে পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার