Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘প্রবাসীদের হয়রানি, বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম

‘প্রবাসীদের হয়রানি, বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের’

বিজ্ঞাপন

প্রবাসী বাংলাদেশিদের হয়রানি ও ভোগান্তি কমানো এবং তাদের মানবাধিকার সুরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আদালতটি চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, এ আদালতের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সংকট ও মামলার নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। তবে শিগগিরই এটি বাস্তবায়নের দিকে এগোবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে গোছানো গেলে পুরো বাংলাদেশকেই গোছানো অনেক সহজ হবে।

সেজন্য অভিবাসন খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দরকার বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার