Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চকবাজারে আগুন: ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি ২ ফায়ার-কর্মী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩১ এএম

চকবাজারে আগুন: ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি ২ ফায়ার-কর্মী

বিজ্ঞাপন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। তারা হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চকবাজারের ওই ভবনে আগুন লাগে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের ওই দুই কর্মী অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, মনজুর খান প্লাজা মার্কেটের অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন ফায়ার ফাইটার জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। এ সময় আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থেকে দুই ফায়ার ফাইটার অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার