বিজ্ঞাপন
‘নোবেলটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো’, রুমিনের রহস্যময় পোস্ট ভাইরাল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন রুমিন ফারহানা। ক্যাপশনে তিনি লেখেন, ‘নোবেলটা আমি পেয়ে গেছি বেলা শুনছো....’
পোস্টের সঙ্গে রম্য, ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক ওয়েব পোর্টাল ‘ইয়ার্কি’র একটি ফটোকার্ড যুক্ত করেছেন রুমিন ফারহানা। ফটোকার্ডে তার গলায় নোবেল পদকের আদলে একটি পদক দেখা যায়। এতে লেখা রয়েছে, ‘একটাই বিরোধীদল নোবেল’।
তবে পোস্টটির মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি রুমিন ফারহানা।
এদিকে পোস্টটির ক্যাপশন ও ছবির বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল। পোস্টটি দেওয়ার চার ঘণ্টার মধ্যে এতে লাইক পড়েছে ২২ হাজার ৪শ। পোস্টটি ২৬৬ বার শেয়ার হয়েছে।
তবে রসাত্মক ভঙ্গিতে দেওয়া এই পোস্টের মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি রুমিন ফারহানা।