Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জামায়াত আমিরের ‘রহস্যময়’ ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

জামায়াত আমিরের ‘রহস্যময়’ ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের রহস্যময় ফেসবুক পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে আলোচনা।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’ দুই লাইনের এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পোস্টটির ইঙ্গিত ও উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৮৬ হাজার রিঅ্যাকশন, সাড়ে ১০ হাজার কমেন্টস ও এক হাজার ৮০০-এর অধিক শেয়ার হয়েছে।

এদিকে, মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সেখানে তুরস্ক সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় দেশের শিক্ষা, গার্মেন্টস সেক্টর ও মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার