Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ৫ লাখ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ৫ লাখ

বিজ্ঞাপন

গাজীপুরে অবৈধ কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ এবং আইন লঙ্ঘনের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্টেশনগুলোকে মোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে তিতাস গ্যাস ও বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধভাবে লরি বা সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে অভিযুক্ত সিএনজি স্টেশনে গুলোতে অভিযান চালানো হয়। এ সময় ক্যাপটিভ সংযোগ ও সিএনজি সংযোগকে একই শ্রেণিভুক্ত দেখিয়ে অনিয়মের অভিযোগে রিয়াজ ফিলিং স্টেশনকে ২ কোটি টাকার বেশি জরিমানা করা হয়।

এ ছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গ্যাস খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক।

এ বিষয়ে দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক বলেন, গ্যাস খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার