বিজ্ঞাপন
সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। জারিকৃত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, চলমান পরিস্থিতি সম্পর্কিত যে কোন ধরণের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষাপটে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক, ইউটিউব, এক্স, প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানসমূহ এড়িয়ে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের যে কোন তথ্যের জন্য ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৬ (পাসপোর্ট সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৪ (ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত) ও মৃত্যু সংক্রান্ত হটলাইন নাম্বার +৯৬৬৫৭০২১২১৮০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এছাড়া নিয়মিত আপডেটের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ ফলো করতে বলা হয়েছে। ভেরিফায়েড পেজের লিংক- https://www.facebook.com/bdembassyriyadh