Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এইচএসসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরেই

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

এইচএসসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরেই

বিজ্ঞাপন

চলতি অক্টোবর মাসেই প্রকাশ করা হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এজন্য পরীক্ষার খাতা মূল্যায়নের কার্যক্রম দ্রুত গতিতে শেষ করা হচ্ছে বলে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যে কোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার