Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার

বিজ্ঞাপন

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারকরা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে তার যোগশাজসের তথ্য পেয়েছে পুলিশ।

তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার