Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জৈনপুরী দরবার শরীফ নিয়ে উচ্চারণগত ভুলের জন্য দুঃখ প্রকাশ রাশেদ খাঁনের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ এএম

জৈনপুরী দরবার শরীফ নিয়ে উচ্চারণগত ভুলের জন্য দুঃখ প্রকাশ রাশেদ খাঁনের

বিজ্ঞাপন

জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন। তিনি বলেন, আমার বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুকে ও দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ কনেন।

তিনি জানান, আমার যতোটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক। তবে শব্দ দ্বয়ের সাথে আমার কাজের সম্পৃক্ততা সীমিত ও পরিচিত কম থাকায় জ্ঞাত বহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে। আশা করি ভবিষ্যতে এই শব্দদ্বয় উচ্চারণে আরও সাবধানতা অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ।

পরিশেষে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইসলামের খেদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তার কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ।

কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও মাওলানা আব্বাসীর পথে বিজয় অনিবার্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার