Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রোটনের জানাজায় অংশ নিতে আসা ছাত্রলীগ কর্মীদের মারধর, আটক ৪

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

রোটনের জানাজায় অংশ নিতে আসা ছাত্রলীগ কর্মীদের মারধর, আটক ৪

বিজ্ঞাপন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মীদের মারধোর ও আটক করা হয়েছে। এসময় ৪ জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সংলগ্ন এলাকা থেকে রোববার (১১ অক্টোবর) তাদের আটক করা হয়।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার সংবাদে ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হন। মসজিদের আশপাশের এলাকা এবং ধানমন্ডি ঈদগাহ মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।

এ সময় তাকওয়া মসজিদের সামনে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন কর্মীকে ধানমন্ডি থানা পুলিশ আটক করে। স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশকে সহযোগিতা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার