Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ এহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেবে সরকার।

রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

চিঠি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা কার্যক্রমের আয়োজন করা হবে।

চিঠিতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন রাজধানী ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ এহতিশামুল হক হিরা। তার এ অর্জন বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

সরকারের পক্ষ থেকে তার এ আন্তর্জাতিক অর্জনকে সম্মান জানাতে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা।

আরও পড়ুন
ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী প্রতিষ্ঠানের এই প্রতিযোগী ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। 

একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। এ বিভাগে মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি ৯৬.৩৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।

পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা ৬ অক্টোবর শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলে। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার