Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অভিযুক্ত গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ এএম

বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অভিযুক্ত গ্রেপ্তার

বিজ্ঞাপন

ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী (১৩) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা আব্দুল মোতালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকালে তাকে আদালতে প্রেরণ করেন। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার কাঠালী গ্রামে। এর আগে শুক্রবার রাতেই আটককৃত আব্দুল মোতালেককে কলাবাগান থানা থেকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেক (৩২) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে। সে বর্তমানে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রী কাজ করতেন বলে জানা গেছে।

জানা গেছে, মোতালেকের ওই কিশোরী মেয়ে রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো। ২০২৬ সালের ২২ মে কয়েক দিনের ছুটিতে বাবা-মায়ের কাছে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বেড়াতে এসেছিলেন। গত ২৫ জুন পুনরায় ঢাকা গিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয়।

সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, ভালুকা উপজেলার কাঠালী এলাকায় তার বাবা মায়ের কাছে বেড়াতে যাওয়ার পর তার বাবা আব্দুল মোতালেক তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

বিষয়টি জানার পর শুক্রবার বাসার মালিক কৌশলে মেয়েটির মা-বাবাকে ডেকে নেন এবং কলাবাগান থানা পুলিশের কাছে সোপর্দ করেন। কলাবাগান থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি বাবা আব্দুল মোতালেক প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে কিশোরীর মা ও বাসার মালিকের জেরার মুখে অভিযুক্ত বাবা প্রাথমিকভাবে নিজের মেয়ের সাথে শারিরিক সম্পর্কের কথা স্বীকার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই কিশোরীর মা।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, গত ২২ মে আমার স্বামী আব্দুল মোতালেক নিজে গিয়ে মেয়েকে ঢাকা থেকে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এক মাস রাখার পর ২৫ জুন তাকে আবারও কাজের জায়গায় রেখে আসে। আমি জীবিকার তাগিদে স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে দিনের একটা বড় সময় বাইরে থাকতাম। আমার অনুপুস্থিতির সুযোগে ভাড়া বাড়িতে খালি বাসায় মেয়েকে একা পেয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। বর্তমানে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এ ঘটনায় তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সম্পর্কে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযুক্ত আব্দুল মোতালেককে ঢাকার কলাবাগান থানা থেকে আমাদের হেফাজতে হস্তান্তর করার পর ভুক্তভোগীর মায়ের দায়ের করা ধর্ষণ মামলায় আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ওসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার