Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনে স্বস্তির খবর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনে স্বস্তির খবর

বিজ্ঞাপন

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা চাহিদা অনুযায়ী আমানতের টাকা তুলতে পারবেন। এ জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হকের সাক্ষাৎকালে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানত ফেরত দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ জন্য আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন গভর্নর। ফলে ওই তারিখ থেকে ব্যাংকটির গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী আমানতের টাকা তুলতে পারবেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার