বিজ্ঞাপন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো সমন্বয়ক মাহদীকে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
এ বিষয়ে মাহদী হাসান গণমাধ্যমকে জানান, ‘আজ আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯.৩৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে গেছে।’
তার দাবি, সব মামলায় জামিনে থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান তিনি।
তবে, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।