Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

বিজ্ঞাপন

বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ্ নাজনীন সুলতানা।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে স্থানান্তরিত পদে বদলি/পদায়ন করা হয়েছে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

​উল্লেখ্য, বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক হিসেবে মো: সানিউল ফেরদৌস ২০২৬ সালের ২ এপ্রিলে যোগদান করেছিলেন। আজ (০৮ অক্টোবর ২০২৬) নতুন জেলা প্রশাসক নিয়োগের মাধ্যমে সেখানে তাঁর প্রায় ৬ মাস ৬ দিনের দায়িত্ব পালন সম্পন্ন হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার