Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

বিজ্ঞাপন

নিরাপত্তার স্বার্থে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিবর্গের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র বহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ প্রবেশ করছেন, যা সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিত করছে।

এই অবস্থায় সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার