Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

বিজ্ঞাপন

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকরাও ভোগান্তিতে পড়তে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ এবং মিরপুর-১০-এর পশ্চিমাংশ। এ ছাড়া মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকাও এই তালিকায় রয়েছে।

কল্যাণপুর থেকে মিরপুর-১ যাওয়ার সড়কের ডান পাশের এলাকাগুলোও সাময়িক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়জুড়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকেরা গ্যাস পাবেন না। ফলে বাসাবাড়িতে রান্না এবং গ্যাসনির্ভর ব্যবসা ও যানবাহন পরিচালনায় সাময়িক সমস্যা তৈরি হতে পারে।

মেরামতকাজ চলাকালে সরবরাহ বন্ধের নির্ধারিত এলাকার আশপাশের কিছু স্থানেও গ্যাসের চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস। একই সঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার