Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ এএম

পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াটের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে কেন্দ্রের চলমান একমাত্র তৃতীয় ইউনিটটির উৎপাদন বন্ধ হওয়ার মাধ্যমে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

জানা যায়, পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে রয়েছে তিনটি ইউনিট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দুই ইউনিট ১২৫ করে ২৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিট। তবে, খুরিয়ে চলে আসছিল কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক নম্বর এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট। সালমান এক নম্বর ইউনিট থেকে প্রতিদিন উৎপাদন হতো ৪৫ থেকে ৫৫ মেগাওয়াট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। গতকাল সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট এবং মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে কেন্দ্রের তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এভাবে চলমান অবস্থায় সন্ধ্যায় ইউনিট দুটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক বলেন, বন্ধ ইউনিট দুটি সচল করতে ইতোমধ্যে এক দল চীনা প্রকৌশলী কাজ শুরু করেছেন। তবে, কবে নাগাদ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে ফিরবে এখনই বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

উল্লেখ্য, কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে মোট ৫ বছর ১১ মাস বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিটটি চালু রাখতে দৈনিক ২ হাজার ৫শ’ মেট্রিক টন এবং এক নম্বর ইউনিট চালু রাখতে প্রতিদিন ৮শ” থেকে ৯শ’ মেট্রিক টন কয়লা ব্যবহার হতো তাপবিদুৎ কেন্দ্রে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার