Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জামায়াতকে নিয়ে বায়তুল মোকাররমের খতিবের সমালোচনার জবাব দিলেন আমির হামজা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

জামায়াতকে নিয়ে বায়তুল মোকাররমের খতিবের সমালোচনার জবাব দিলেন আমির হামজা

বিজ্ঞাপন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জামায়াতে ইসলামীর আদর্শ এবং কওমি আলেমদের একাংশের জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে যাওয়ার বা তাদের সাথে যুক্ত হওয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি এই ধরনের রাজনৈতিক জোট বা সংশ্লিষ্টতাকে সাধারণ মানুষের জন্য ‘বিভ্রান্তিকর’ বা ‘পথভ্রষ্টতা’ হিসেবে বর্ণনা করেন।

মুফতি আব্দুল মালেকের এই মন্তব্যের সমালোচনা করেছেন জামায়াতের এমপি মুফতী আমির হামজা।

তার সমালোচনা করে মুফতী আমির হামজা বলেন, ‘সারা বিশ্বের যত ষড়যন্ত্র সব চেয়ে বেশি দ্বীন কায়েমের বিপক্ষে নেওয়ার জন্যে অনেক আলেমরাও লেগেছে। আমি নাম নিলাম না, অনেকে তো বুজুরগো, শায়খুল হাদিস, মুজাদ্দিদে জামান, ভারতের কামান। বিশাল বিশাল ডিগ্রি নিয়ে বড় বড় মসজিদের খতিব ওরা।’

গতকাল সোমবার (৫ অক্টোবর) রংপুরের তারাগঞ্জ-এ এক মাহফিলে বক্তব দেওয়ার সময় আমির হামজা এ সব কথা বলেন।

আমির হামজা বলেন, ‘ফতোয়া দিচ্ছে আজকের আকিমুদ্ দ্বীনের ব্যাখ্যা নাকি আমরা বুঝি না। আপনি বুঝেছেন ত আকিমুদ্ দ্বীন তো করেন। আপনি তো এর ধারের কাছেও নেই.....এই কথা বলেন না কেনো ?’

তিনি আরও বলেন, ‘আপনি এতো বড় মসজিদের খতিব। আপনার তো আলোচনায় রাসুলের যে উদ্দেশ্য এটা হওয়ার দরকার ছিলো। আপনার অনেকে এজাহার মানে মনে করি প্রকাশ করা, কিন্তু এটা না। আমি এজাহার শব্দের আধনিক অর্থ বলছি, ওই আল্লামাকেও বলছি, ওই খতিব সাহেবকেও বলছি, এজাহার মানে বিজয় করা।’

জামায়াতের এমপি মুফতী আমির হামজা বলেন, বাংলাদেশ আজ ৫৫ বছর চলছে এখানে তো দ্বীন বিজয় আজও হয়নি। আপনি তো আকিমুদ্ দ্বীনের ব্যাখ্যা মানুষকে শুনাতেন চান যে, আমরা নাকি বুঝি নাই। আপনিও তো বোঝেন নাই। আপনি যদি বুঝে থাকেন এর ধারে কাছে নেই কেনো?

জামায়াতের এই এমপি বলেন, এই জমিনে যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করছে তারাই শুধু নবীওয়ালা কাজে আছে। তারা বলে নবীওয়ালা কাজ করে এগুলো ডাহা মিথ্যা কথা। নবীওয়ালা কাজ যদি এ জমিনে কেউ করতে চাই তাহলে তার ৪ টা কর্মসূচি হাতে নিতে হবে। ৭৩ টা দল আছে ৪৬ টা শুধু হুজুরদের। শুধু এই টুপিওয়ালাদের ৪৬টা দল আছে।

এমপি আমির হামজা বলেন, ‘আপনি হিসাব করে দেখবেন এই ৪ দফা কর্মসূচি শুধু মাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী পালন করছে। আমি এতোটুকু পেয়েছি। আপনার কাছে যদি মনে হয় আরও কেউ পালন করে থাকে তাহলে আপনি ওই দল করেন। কিন্তু তো আপনি কোনো দলেই নেই। আর ‍যদি ওই বড় বড় মসজিদে বসে বসে ফতোয়া দেন আর আকিমুদ্ দ্বীনের ব্যাখ্যা জামায়াতে ইসলামী বোঝে না বলেন। আপনার কাছ থেকে বোঝা লাগবে?’

আমির হামজা বলেন, ‘আমার মনে হয় দ্বীন কায়েমের এই ব্যাখ্যা আজ বড় মসজিদের খতিবের কাছ থেকে নেওয়া আর তসলিমা নাসরিনে কাছে এই ফতোয়া জিজ্ঞাসা করা যে বাংলাদেশে ইসলামী দল কোন একই বিষয়।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার