Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর আমরণ অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর আমরণ অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর মা মোছা. আছফুল বেওয়া ৬ অক্টোবর ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবু (১৯) নামের ওই যুবকের সঙ্গে তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে বাবু মোবাইল ফোনে তাঁকে ডেকে নেন। পরে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে তরুণীর মা বাবুর সঙ্গে তাঁর মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলেন। তখন বাবু টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিষয়টি আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে তরুণীকে তাঁর বাড়ির পাশে রেখে চলে যান বাবু।

পরে বিয়ের দাবিতে ওই তরুণী বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। এ সময় বাবু বাড়ি থেকে চলে যান।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার